এইমাত্র
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনের ঘটনায় ১ জন গ্রেপ্তার

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

    তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনের ঘটনায় ১ জন গ্রেপ্তার

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

    রংপুরের তারাগঞ্জে সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছে একজন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) আলমপুর ইউনিয়নের ফাজিলপুর শেরমস্ত গ্রামে নিজ বাড়ি থেকে মোরসালিন ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে।

    গ্রেপ্তার মোরসালিন ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি, পাশাপাশি তারাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

    ডিবি পুলিশ জানায়, কয়েকদিন আগে মোরসালিন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। কাজ করার সময় বাড়িতে প্রচুর টাকা-পয়সা আছে—এমন ধারণা থেকেই তার মনে লোভ জাগে। সেই লোভ থেকেই তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনা নেন।

    গত শনিবার রাত ১০টার দিকে নিজের বাড়ির একটি চায়নিজ কুড়াল হাতে নিয়ে তিনি যোগেশ চন্দ্রের বাড়ির পেছনের কাঁঠাল গাছ বেয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। প্রথমে তিনি সুবর্ণা রায়কে এবং পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন।

    হত্যাকাণ্ডের পর আলমারির তালা ভেঙে টাকা-পয়সা লুটের চেষ্টা চালান। কিন্তু ভেতরে কোনো টাকা না পেয়ে খালি হাতেই বাড়ি থেকে বের হয়ে যান। ব্যবহৃত কুড়ালটি পাশের পুকুরে ফেলে দেন।

    ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যার দায় স্বীকার করেছে। তার পরিবারের আর্থিক অবস্থার সংকট এবং ৮ হাজার টাকার ঋণ তাকে এই পথ বেছে নিতে প্ররোচিত করে বলে সে জানিয়েছে।

    রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন, “গত ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করে মোরসালিন। টাইলসের কাজ করতে গিয়ে বাড়িতে টাকার উপস্থিতি নিয়ে তার ভুল ধারণা তৈরি হয়। সেই লোভ আর ঋণের চাপ থেকেই সে হত্যার পরিকল্পনা করে।”

    তিনি আরও বলেন, ‘হত্যার পর আলমারির তালা ভেঙে টাকা চুরি করতে গিয়ে কোনো অর্থ না পেয়ে সে হয়ে খালি হাতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুকুরে ফেলা কুড়ালটিও উদ্ধার করা হয়েছে।’

    পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অনেক তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে মামলার অগ্রগতি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…