এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    শেষ হলো এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

    শেষ হলো এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। সরকারি বেসরকারি মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি৷ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৯ জন করে শিক্ষার্থী।

    আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সোয়া ১ ঘণ্টা সারা দেশে একযোগে ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল ৮ থেকে কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। নির্দেশ অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করতে হয় সকাল সাড়ে ৯টার মধ্যেই৷ এরপর ১০টায় শুরু হয় পরীক্ষা, চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এবার নতুন যোগ হওয়া মানবিক গুণাবলি বিষয়ের কারণে শিক্ষার্থীরা ১৫ মিনিট বেশি পেয়েছেন। 

    পরীক্ষা শুরুর পর কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন অভিভাবকরা। উৎকণ্ঠিত অভিবাবকদের কাউকে কাউকে দেখা যায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। তাদের প্রত্যাশা, সন্তানরা চিকিৎসক হয়ে ঘুনে ধরা স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরবেন। সেই সঙ্গে সরকারি মেডিকেলে আসন বৃদ্ধিরও দাবি জানান তারা।

    পরীক্ষা শেষে উচ্ছ্বসিত দেখা যায় ভর্তিচ্ছুদের। তারা জানান, সুযোগ পেলে মানুষের সেবা করবেন। এছাড়া প্রথমবার অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। তবে, সন্তুষ্ট প্রশ্নের মান নিয়ে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…