এইমাত্র
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

    হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
    ফাইল ছবি

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নাম্বারে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।

    শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিএমপি এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
     
    ‘ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।’

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের ও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
     
    এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নাম্বারে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছে ডিএমপি।

    এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…