এইমাত্র
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    শিল্প ও সাহিত্য

    হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

    হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালনার ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

    শনিবার (১৩ ডিসেম্বর) ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

    এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।

    ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে।

    রাজধানীর বাংলামোটরে এটার কার্যক্রম চলে।

    গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

    বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…