এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

    কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

    কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

    শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় জামালপুর সীমান্তের পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তের লাশ হস্তান্তর করেন বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

    নিহত শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

    বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০–১২ জন সহযোগী নিয়ে মাদক কারবারের উদ্দেশ্যে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করে।

    এ সময় ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ টহল সদস্যদের উপস্থিতি টের পায়। এ সময় তারা বিএসএফের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা পালিয়ে যায়।গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে বিএসএফ নিজ ক্যাম্পে নেয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

    এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকালে তার লাশ হস্তান্তর করা হয়।

    নিহত শান্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, শনিবার বিকালে বিএসএফের পক্ষ থেকে শান্তের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…