এইমাত্র
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম

    সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম

    সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন আহত হয়েছেন।

    শনিবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। 

    পোস্টে আরও বলা হয়, আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…