এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

    মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

    কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে আজ শনিবার (১০ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


    শুনানের শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, ‘গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।’


    উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) হলফনামায় দেওয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।


    সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামায় জামায়াতের এ নেতা তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে মামলা। বাকি দুই দুইটি মামলা বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরক দব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয়, যেটি হাইকোর্ট স্থগিত করেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…