এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

    নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

    দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারী)  সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।


    শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।


    এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।


    জুলাই আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।


    জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি দল ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…