এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

    ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
    সংগৃহীত ছবি

    দলীয় শৃঙ্খলাভঙ্গসহ দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।


    শনিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


    বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল মহানগরের অন্তর্গত ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার অন্তর্গত ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আ. মতিন মেম্বার ও কক্সবাজার জেলাধীন ৩নং টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।


    এতে আরও বলা হয়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১০ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…