এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


    সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে ফতুল্লার শিহাচর এলাকা দুপক্ষের সংঘর্ষ হয়।



    শেষ খবর পাওয়া পর্যন্ত আটকরা হলেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।


    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় ইউনুস মাস্টার ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সেই বিরোধের সূত্র ধরে শনিবার দুপুরে দুই পক্ষের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবশেষ র‌্যাব-পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।



    ফতুল্লা থানা বিএনপির (সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া) সাংগঠনিক সম্পাদক  রিয়াদ মো. চৌধুরী বলেন, সংঘর্ষে লিপ্ত উভয় গ্রুপই একে অপরের আত্মীয়-স্বজন। তবে তাদের মধ্যে নানা কারণে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তারা বছরে ২/১ বার সংঘর্ষে লিপ্ত হন।


    ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, উভয় গ্রুপের ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে। জব্দ করা হয়েছে বিস্ফোরিত বোমার কিছু অংশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকে যৌথ বাহিনীর অভিযান চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…