এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পটুয়াখালিতে প্রবাসীর ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

    পটুয়াখালিতে প্রবাসীর ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

    পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমিকসহ এক গৃহবধূকে আটক করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা আলোচনার সৃষ্টি করেছে।


    স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রেমিক মো. শামিম ধুলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে আটক গৃহবধূ সুরমা আক্তার (২৬) এক সন্তানের জননী এবং সৌদি আরবপ্রবাসী শামিমের স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।


    শনিবার গভীর রাতে প্রবাসীর ঘরে ওই গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছেন—এমন সন্দেহে স্থানীয় লোকজন ঘরে প্রবেশ করে তাদের আটক করেন। এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।


    এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…