এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    আপিল শুনানির দ্বিতীয় দিন

    ২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

    ২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

    নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য কমিশনাররাও অংশ নিয়েছেন।

    রোববার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নিচ্ছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি।

    নিষ্পত্তি করা ৩৫টি আপিলের মধ্যে ২৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, ৫ জনের আপিল বাতিল করা হয়েছে এবং ৩ জনকে অতিরিক্ত প্রমাণপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

    এছাড়া আজকের দিনের বাকি ৩৫টি আবেদন মধ্যহ্ন বিরতির পর নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

    মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এ শুনানি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, যেদিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…