এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

    ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

    ঝিনাইদহ সদরের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গড়িয়ালা গ্রামের বাবু মিয়ার বাড়িতে মাটি খননের সময় এগুলো পাওয়া যায়।


    স্থানীয়রা জানায়, শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরবর্তীতে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।


    বাড়ির মালিক বাবু মিয়া জানান, তার বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। দুপুরের দিকে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন। সে সময় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে বস্তু দুটিকে নিরাপদ হেফাজতে নেয়।


    ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ‘গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল। সেখান থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় রাখা হয়েছে। দ্রুতই সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করা হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…