এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধারসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।


    রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।


    তিনি বলেন, গত শনিবার (২০ ডিসেম্বর) সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছা. লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।


    পরবর্তীতে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের অপহরণকারী তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয় এবং ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ডের নজরে এলে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অভিযানে অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করা হয়।


    তিনি আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…