এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

    মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

    মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হুজাইফাকে ভর্তি করা হয়।

    গুরুতর আহত আফনান ওরফে পুতুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

    হুজাইফার পরিবার জানায়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে হুজাইফা গুরুতর আহত হন। সেখান থেকে তাকে কক্সবাজার মেডিকেল নেয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। 

    মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…