এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    সিদ্ধিরগঞ্জে একদিনে মাদক ও বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


    পুলিশ জানায়, প্রথম অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


    অন্যদিকে অভিযানের অংশ হিসেবে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পূর্বের একটি চুরির মামলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


    এদিন আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজন আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।


    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক সময়-এর কণ্ঠস্বরকে জানান, গ্রেপ্তারকৃত মোট ১৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…