এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

    উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

    উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিউলের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন। 


    তিনি জোর দিয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনগুলো উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক এই ঘটনার সঙ্গে তাদের সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর কিমের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।


    উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই উসকানির দায় অস্বীকার করার মাধ্যমে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে কেবল অস্বীকার করলেই চলবে না, দক্ষিণ সীমান্ত অতিক্রম করে কীভাবে একটি ড্রোন উত্তর কোরিয়ার প্রজাতন্ত্রে প্রবেশ করল তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে।


    কিম দাবি করেন, উদ্ধারকৃত ড্রোন থেকে পাওয়া ফুটেজে একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনার দৃশ্য পাওয়া গেছে।



    কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি দক্ষিণ কোরিয়া পুনরায় এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেয়, তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। 


    তিনি আরও সতর্ক করেন যে, সিউল যদি একে কোনো বেসামরিক সংগঠনের কাজ বলে দাবি করে নিজেদের দায় এড়াতে চায়, তবে উত্তর কোরিয়ার বেসামরিক সংগঠনগুলোও দক্ষিণ কোরিয়ার আকাশে অসংখ্য ড্রোন পাঠাতে শুরু করবে। 


    এদিকে, উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের এই অভিযোগ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শনিবার (১০ জানুয়ারি) একটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…