এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

    গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

    মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১১ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।


    আটককৃত ছাত্রদল নেতা শিশির আহমেদ শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে। তাকে গাংনী শহরের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে।


    আটককৃত নেতার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা, নগদ ৫৩,১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে, জানিয়েছে গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান। তিনি জানান, “একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হলে সে চাঁদাবাজির ঘটনার সত্যতা স্বীকার করে। তার তল্লাশি করে গাঁজা ও অনলাইন জুয়ার সিম কার্ড পাওয়া গেছে। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”


    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।


    আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…