এইমাত্র
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • কত ভোট পেলেন আমজনতার তারেক
  • মাদাগাস্কারে ‘গেজানি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

    দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

    দিনাজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গাজা,হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।


    রবিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন  অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার  ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৬৪ গ্রাম হেরোইন ও ১শ ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।


    গ্রেফতারকৃতরা হলেন, কোতয়ালী থানার দুই নং উপশহর এলাকার মৃত আব্দুস সাত্তারে ছেলে মো.নূর ইসলাম (রকি), কোতয়ালী থানার এক নং উপশহর এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেন (বেল্লাল) (৩০) ও কোতয়ালী থানার সিপাহী পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে মো. রুহুল আমীন রুবেল (৩২)। তাদের দেহ তল্লাশিতে হেরোইন ও ট্যাবলেট উদ্ধার করা হয়।


    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১৩ দেশের মাদকমুক্ত সমাজ গড়ার জন্য অভিযান অব্যাহত রাখবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…