এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বললেন মাদারীপুর জেলা প্রশাসক

    ’যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন’

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

    ’যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন’

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এবার যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন। আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব। কোনও অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

    সভায় রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচনের সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনও ভোট কেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে জানাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…