এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

    সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

    ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক বা নিধনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

    শনিবার (১৮ জানুয়ারি) সকালে সদরপুর ইউনিয়নের বাইশরশি, সতেরো রশি ও নয়রশি গ্রামসহ আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একটি পাগলা কুকুর হঠাৎ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে একে একে ৯ জন কামড়ের শিকার হন। কুকুরটির কামড়ে কয়েকজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, সকালে ৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।

    এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান, পাগলা কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…