এইমাত্র
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে দিতে হবে 'ভিসা বন্ড'

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

    ২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে দিতে হবে 'ভিসা বন্ড'

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
    ছবি: সংগৃহীত

    চলতি বছরের ২১ জানুয়ারি (বুধবার) থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের 'ভিসা বন্ড' জমা দিতে হবে। 

    আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

    আবেদনকারীদের 'ভিসা বন্ড'-এর জন্য সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত জমা দিতে হবে। 

    পোস্টে জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

    বার্তায় আরও জানানো হয়, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…