এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

    চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামির বিচার শুরুর আদেশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
    ছবি: সংগৃহীত

    চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে হত্যা ও উসকানির অভিযোগ আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ হবে।

    আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা আদালতে তোলা হয় চিন্ময়সহ গ্রেফতার ২৩ আসামিকে। 

    আসামিদের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

    গত বছরের ৫মে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। মামলার ৪০ আসামির মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। 

    উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন চট্টগ্রামের আদালতে নাকচ করে তাকে কারাগারে পাঠানোর পর উদ্ভূত বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা ঘটে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…