এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

    ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে প্রতিশ্রুতি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে রাজধানীর লালমাটিয়া এলাকায় এ রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। 

    রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারের এ ফ্ল্যাটের আয়তন ১২১৫ বর্গফুট। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত ২১ জানুয়ারি জানিয়েছিলেন, হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার পাশাপাশি তার পরিবারের ভরণপোষণের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হবে এক কোটি টাকা।

    দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…