এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    প্রধান উপদেষ্টার প্রস্তাবে হাদির স্ত্রী বললেন, ‘নিজের যোগ্যতায় চাকরি নেব’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

    প্রধান উপদেষ্টার প্রস্তাবে হাদির স্ত্রী বললেন, ‘নিজের যোগ্যতায় চাকরি নেব’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
    সংগৃহীত ছবি

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাকে ডেকেছিলেন। মূলত হাদির সন্তানকে দেখাশোনা করার যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিলেন ড. ইউনূস, সে জন্যই শম্পাকে যমুনায় ডেকেছিলেন।


    বিষয়টি শম্পা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাবেয়া ইসলাম শম্পা বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোন গুলোকে নির্যাতনের স্বীকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখন ও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর।’


    ওসমান হাদি বিষয়ে ড. ইউনূসের প্রচেষ্টা সম্পর্কে বলেন, ‘যাই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ড. মুহাম্মদ ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপত্র হস্তান্তর এর জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি আপনি কি আমার স্বামীর বিচার এর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আস্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে।’


    ইউনূসের সঙ্গে আলাপকালে চাকরির বিষয়ে হাদির স্ত্রী বলেন, ‘আমার ভাইবোনগুলোর ওপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব। আপনি ফিরনাসের জন্য করেছেন অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এর পরেই আমি ওখান থেকে এসেছি।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…