এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    রাজনীতি

    বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

    বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
    ছবি: সংগৃহীত

    নতুন সরকারের প্রথম কর্মদিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন তিনি। সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে যাচ্ছেন তিনি।

    এর আগে, সকালে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

    এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যানে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, বেলা ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

    প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…