এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান চৌধুরী, নান্দাইলে আনন্দের বন্যা

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

    প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান চৌধুরী, নান্দাইলে আনন্দের বন্যা

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

    ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বিপুল ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার মন্ত্রিত্ব লাভের খবরে নান্দাইল উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার। সাধারণ ভোটার থেকে দলীয় নেতাকর্মী সবাই উচ্ছ্বসিত।


    প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন তিনি। তাঁর মেধা,যোগ্যতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এই তরুণ নেতা।


    ইয়াসের খান চৌধুরী কেবল রাজনীতিবিদ নন, তিনি একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান বিবিসি-এর টেলিভিশন নেটওয়ার্কের তথ্যপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেন। বিদেশে সফল ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশ ও মাটির টানে এবং প্রয়াত বাবার স্বপ্ন পূরণে তিনি দেশে ফিরে আসেন।


    রাজনৈতিক দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি আস্থা ও সমর্থন অর্জন করেন বলে দলীয় সূত্রে জানা যায়। এরই প্রতিফলন ঘটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বিজয়ের মাধ্যমে।


    তথ্যপ্রযুক্তি জগত থেকে সরাসরি রাজনীতিতে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে নান্দাইলবাসী ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের আশা, আধুনিক ও প্রযুক্তিবান্ধব দৃষ্টিভঙ্গির কারণে দেশের তথ্য ও গণমাধ্যম খাতে নতুন গতি আসবে। পাশাপাশি “স্মার্ট নান্দাইল” গড়ার স্বপ্নও বাস্তব রূপ পাবে।


    এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন বলেন, আমরা একজন যোগ্য ও আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞকে আমাদের প্রতিনিধি হিসেবে পেয়ে গর্বিত। তিনি প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইলের উন্নয়ন আরও আধুনিক ও স্মার্ট হবে। এটি নান্দাইলের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…