এইমাত্র
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • ‘৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে, তারা এখনও ষড়যন্ত্র করছে’
  • কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসবে ইসি
  • ফরিদপুরে এনসিপি নেতাকে অব্যাহতি
  • আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি
  • জাতীয় সমাজসেবা দিবসে বিশেষ সম্মাননায় ভূষিত আম্বালা ফাউন্ডেশন
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    প্রবাস

    দুবাইতে গাড়ি বিস্ফোরণে বাংলাদেশের ৫ জন নিহত

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম

    দুবাইতে গাড়ি বিস্ফোরণে বাংলাদেশের ৫ জন নিহত

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম
    দুবাইয়ের সড়ক

    দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ জন নিহত হয়েছেন। তারা থাকতেন দুবাইয়ের আজমান শহরে।

    রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সাড়ে ১০টায় কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ,শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।

    জানা গেছে, দুবাই সময় সকাল সাড়ে ৭টায় শহর থেকে কর্মস্থল আজমান শহরে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ৫ বাংলাদেশির মৃত্যু হয়। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে নিহতের স্বজনরা ঘটনা জানতে পারেন।

    নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, দুবাইতে অবস্থানরত এ এলাকার প্রবাসীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ ঘটনায় ওই এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা সকলেই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…