এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    তালতলীতে চাচার ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম

    তালতলীতে চাচার ‘বিশেষ অঙ্গ’ কেটে দিল ভাতিজি

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম

    বরগুনার তালতলীতে কবির হোসেন (৩৫) নামের এক ব্যক্তির ‘পুরুষ অঙ্গ’ কর্তনের অভিযোগ ভাতিজীর বিরুদ্ধে। ভুক্তভোগীকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী কবির হোসেন একই গ্রামের পান্জু হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে। তিনি গত ৮ বছর আগে পার্শ্ববর্তী ইউনিয়নের মরা নিদ্রা গ্রামে বিয়ে করেন। তার দুটি সন্তান রয়েছেন।

    জানা যায়, কবির একই গ্রামের দূরসম্পর্কের ভাতিজিকে (১৭) কিছুদিন ধরে উত্যক্ত করে আসছে। গতকাল রাতে ভাতিজির বাড়িতে তাকে একা পেয়ে গায়ে হাত দিলে কবিরের ‘পুরুষ অঙ্গ’ কেটে দেয় ভাতিজি। পরে নিজেকে রক্ষার জন্য চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এ বিষয়ে ভাতিজি বলেন, কবির সম্পর্কে আমার চাচা হলেও তিনি আমাকে দীর্ঘদিন উত্ত্যক্ত করে আসছিল। এর আগে আমার দুই বড় বোনকেও উত্ত্যক্ত করতো। গতকাল বাড়িতে আমি একা থাকায় সেই সুযোগে সে ঘরে ঢুকে আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। পরে আমি নিরুপায় হয়ে পাশে থাকা দা দিয়ে কেটে দিছি।

    তবে অভিযোগ অস্বীকার করে আহত কবির বলেন, ওই মেয়েদের বাড়ির পাশে আমার শুটকির ব্যবসা আছে। শুটকি চুরি হয় বিধায় পাহারা দিচ্ছিলাম। এসময় দুটি ছেলে দেখে তাদের পিছু নিয়ে ওই বাড়ির কাছে গেলে তারা আমাকে ধরে নিয়ে মারধর করে এবং আমার ‘পুরুষ অঙ্গ’ কেটে দেয়।

    এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. কালাম খান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…