এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী, প্রধান উপদেষ্টার অভিনন্দন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী, প্রধান উপদেষ্টার অভিনন্দন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় করে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী বাংলাদেশ যুব দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি রোববার (৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় বলেন, বিজয়ের মাসে এই আন্তর্জাতিক সাফল্যে জাতি গর্বিত।

    গত বছর ২০২৩ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ, যেখানে তারা সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল। এবার ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বাংলাদেশ।

    ফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারতকে। ভারতের ইনিংস ৩৫.১ ওভারে ১৩৯ রানে থেমে যায়, ফলে বাংলাদেশ ৫৯ রানের জয় লাভ করে।

    বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম তিনটি করে উইকেট নেন। ফাহাদ নেন ২টি উইকেট এবং মারুফ মৃধা ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেন। ম্যান অব দ্য ম্যাচ হন ইকবাল হোসেন ইমন, যিনি ২৪ রান খরচে ৩টি উইকেট শিকার করেন। পুরো সিরিজে তিনি ১৩ উইকেট শিকার করে সিরিজ সেরার খেতাবও অর্জন করেন।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…