এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    ধর্মীয় আলোচনায় রাশমিকা মান্দানা, মুহূর্তেই ভাইরাল আমির হামজার বক্তব্য

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

    ধর্মীয় আলোচনায় রাশমিকা মান্দানা, মুহূর্তেই ভাইরাল আমির হামজার বক্তব্য

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

    ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলা চলে ক্যারিয়ারে সোনালী সময় অতিবাহিত করছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন।

    রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ঠ ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের।

    একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ.)।

    প্রসঙ্গত, ক্যারিয়ারে ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অসাধারণ সফলতার পর রাশমিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতোমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…