এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

    একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

    বাংলাদেশের মিশনগুলোতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে, অন্তর্বর্তী সরকার ২০টি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, কূটনীতিকদের প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত সুপারিশও সক্রিয়ভাবে বিবেচনা করা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআর (পাবলিক লিডার রিকল) প্রক্রিয়ায় ফিরে যাবেন এবং তাদের রিকল করা হয়েছে। প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন হবে, এর জন্য নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

    প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর, সরকারের বিভিন্ন স্তরে পরিবর্তন আনার অংশ হিসেবে বেশ কিছু দেশ থেকে রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়ে ফিরিয়ে আনা হয়েছে। চুক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা অনেক কূটনীতিকের চুক্তি বাতিল করা হয়েছে এবং এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার আরো বলেন, এসব বিষয় প্রশাসনিক প্রক্রিয়া এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। তবে, এ পরিবর্তন প্রক্রিয়া চলমান রয়েছে।

    এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস অপূর্ব জাহাঙ্গীর।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…