এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

    জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
    ছবি: সংগৃহীত

    জুলাই-আগস্টের ঘটনার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

    ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকাবাসীর কাছে আমি জুলাই-আগস্টের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আশ্বস্ত করছি সহকর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে ঢাকা বাসীর সেবা করে যাব।’

    বিগত দিনগুলোতে হেলমেটবাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে, সেই যুগের অবসান ঘটেছে বলে জানালেন সাজ্জাত আলী।

    আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন এবং নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আশা করি বাধা বিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করবে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।’

    ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছে এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাত আলী। তিনি বলেন, ‘অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করবে। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে।’

    তিনি আরও বলেন, ‘ডিএমপি ও ক্র‍্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তাই আমরা ক্র‍্যাবের সহায়তা চাই।’

    এ সময় ব্যক্তিগত খাত থেকে ৩০ হাজার টাকা ক্র‍্যাব সদস্যদের সন্তানের বৃত্তির জন্য দেন ডিএমপি কমিশনার।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…