এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মির্জাপুরে ৬ ইটভাটা বন্ধের নির্দেশ, ২৪ লাখ টাকা জরিমানা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

    মির্জাপুরে ৬ ইটভাটা বন্ধের নির্দেশ, ২৪ লাখ টাকা জরিমানা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৬ ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটার একাংশ গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেইসাথে ৬ ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে অভিযান এই নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

    জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া তিন ফসলি জমির ওপর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামে আরবিসি, এমএসবি, বাটা, এইচইউবি, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে সনি ও বাইমাইল গ্রামে বিএন্ডবি ব্রিকসসহ সাতটি ইটভাটা নির্মাণ করে ইট তৈরী ও পোড়ানো হচ্ছিল। এর একটি ইটভাটায় কমপক্ষে ১৫ থেকে ২০ একর আবাদী জমি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এ বিষয়ে বাংলা টিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই অবৈধ ইটভাটার বিষয়টি জানতে পেয়ে পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উল্লেখিত ওই ছয় ইটভাটার অভিযান পরিচালনা করেন।

    অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি প্রত্যেক ইটভাটার মালিককে ৪ লাখ টাকা করে জরিমানা করেন। অবৈধ ভাটাগুলোর একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদদ্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। পরে ওই ইটভাটাগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন, পুলিশ এবং সেনাবাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন।

    টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুুদুল হক বলেন, মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলো আগেই পরিদর্শন করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সমেন্ট শাখায় সুপারিশ পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করে চার লাখ করে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন। এছাড়া ভাটাগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো বন্ধ ঘোষণা করেছেন তিনি।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…