এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    শাহবাগে মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ এএম

    শাহবাগে মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ এএম

    রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে বারডেম হাসপাতালের সামনে ধর্ষণের শিকার হয় শিশুটি। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারের পর ঢামেক হাসপাতালে ভর্তি করে।

    হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ভুক্তভোগী শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়।

    সে জানায়, সেখানে গিয়ে দেখা যায় ভুক্তভোগী শিশুটি রক্তাক্ত অবস্থায় পরে আছে। আর এক যুবককে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ভুক্তভোগী পথশিশুর বিষয়ে বিস্তারিত কিছুই জানি না।

    রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রো স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান (১৯) নাম এক তরুণকে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

    তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই তরুণ শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে  একটি কুঁড়েঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন গিয়ে রায়হানকে আটক করে।

    শাহবাগে

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…