এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    কর্ণেল (অব.) এম.এ. হক

    শেখ হাসিনা ১১৪ স্যুটকেস ভরে সোনা, রূপা, ডলার ভারতে নিয়ে গেছে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০৫ পিএম

    শেখ হাসিনা ১১৪ স্যুটকেস ভরে সোনা, রূপা, ডলার ভারতে নিয়ে গেছে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০৫ পিএম

    ভারতের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক কর্ণেল (অব.) এম.এ. হক। তিনি দাবি করেছেন যে, "ফ্যাসিস্ট শাসন চালিয়ে দেশে রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করার জন্য শেখ হাসিনা নানা উস্কানিমূলক বক্তব্য দিতেন। এখন সেসব বক্তব্য রাজনীতিবিদদের মুখে মুখে শোনা যাচ্ছে এবং তারা বাংলাদেশে একটি বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

    এছাড়াও, কর্ণেল হক শেখ হাসিনাকে একটি "ফ্যাসিস্ট দুর্বৃত্ত" বলে অভিহিত করেছেন এবং বলেছিলেন, "ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।" তিনি আরও দাবি করেন যে, "শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ছাড়ছেন। শোনা গেছে, শেখ হাসিনা ১১৪টি স্যুটকেস ভরে সোনা, রূপা এবং ডলার নিয়ে ভারতে চলে গেছেন। এজন্য কার্বো প্লেনে করে তাকে যেতে হয়েছে।

    কর্ণেল এম.এ. হক বলেন, শেখ হাসিনা এবং তার কয়েক হাজার নেতা ভারতে আশ্রয় নিয়েছেন।" তিনি অভিযোগ করেন, "ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে তাদের আশ্রয় দিয়েছে এবং নানা রকম উস্কানি দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

    এছাড়া, তিনি উল্লেখ করেন যে, "ভারত তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারকে ধ্বংস করার চেষ্টা করছে, যাতে তারা বাংলাদেশে তাদের নিজেদের মনমতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…