এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

    ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
    ফাইল ফটো

    রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আদম আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে আদম আলী মারা যান। 

    নিহত আদম আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন মুক্তা রামপুর গ্রামের ওয়ারেজ আলীর সন্তান। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।

    ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

    নিহত ব্যক্তির ভাতিজা মো. মাসুম জানান, তার চাচা পেশায় কাপড় ব্যবসায়ী। ছেলে শাকিরকে ডাক্তার দেখাতে পরিবারসহ রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন। পরিবারের চার সদস্য সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে আসাদগেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তার চাচাসহ সিএনজিতে থাকা চারজনই আহত হন।

    পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আদম আলীর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…