এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

    রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

    আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির খেলা, যা পাকিস্তানে আয়োজিত হবে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার (১৮ জানুয়ারি) শেষ দল হিসেবে বিসিসিআই ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে। 

    ঘোষিত দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি, যিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি দলে ফিরেছেন। অন্যদিকে, রোহিত শর্মার নেতৃত্বেই খেলবে ভারত এবং তার সহকারী হিসেবে থাকবেন শুভমান গিল। 

    তবে কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম এই স্কোয়াডে নেই। ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সাঞ্জু স্যামসন এবং পেসার মোহাম্মদ সিরাজ এই দলে জায়গা পাননি। তবে দলে ফিরেছেন শ্রেয়াস আইয়্যার এবং যশ্বসী জয়সোয়াল। 

    পেসার বুমরাহ দলে থাকলেও তার খেলা ফিটনেসের ওপর নির্ভর করবে, আর হার্দিক পান্ডিয়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন। স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন।

    ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও জসপ্রীত বুমরাহ।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…