এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ

    মাহফুজুর রহমান উদয়, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
    মাহফুজুর রহমান উদয়, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

    নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ

    মাহফুজুর রহমান উদয়, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

    ঝিনাইদহ সদরে নিখোঁজের এক সপ্তাহ পর রুবেল হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বাদপুকুর গ্রামের সোহেল মিয়া নামের এক ব্যাংকারের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন ওই গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

    স্থানীয়রা জানায়, গত ১১ জানুয়ারি বিকেল থেকে নিখোঁজ ছিলেন রুবেল হোসেন। বিভিন্ন জায়গায় তাকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শনিবার দুপুরে সোহেল মিয়ার পরিত্যক্ত বাড়িতে কাজ করতে আসেন কয়েকজন শ্রমিক। সেসময় ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। তখন শ্রমিকরা স্থানীয়দের ডেকে নেয়। পরে তারা গিয়ে দেখতে পায় সেপটিক ট্যাংকের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে আছে। সেসময় তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

    এব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…