এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাদারীপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম

    মাদারীপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম

    মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে এলাকায় সিটি হাসপাতাল চলছে ঝুকিপূর্ণ ভবনে। এতে করে দুর্ঘটনার আশঙ্কার করছে স্থানীয়রা।

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর পৌরসভার টেকেরহাট এক নম্বর ব্রিজ এলাকার মহাসড়কের পাশের একটি পুকুর ভরাট করে ৬তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে এই ভবনেই সিটি হাসপাতালের কার্যক্রম শুরু করেন। কার্যক্রম শুরু করার পরেই ভবনে দেখা দিয়েছে ফাটল। এতে করে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয়দের দাবী, হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র ছাড়াই চলছে। তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দাবী ষড়যন্ত্র করে কেউ কেউ মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

    স্থানীয় বাসিন্দা ওমর শেখ বলেন, যেখানে হাসপাতাল নির্মাণ করা হয়েছে ওখানে আগে পুকুর ছিলো। পুকুর ভরাট করেই হাসপাতাল নির্মাণ করা হয়েছে।

    মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি হাসপাতাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। তবে প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকায় লাইসেন্স নবায়ন করা হয়নি।

    রাজৈর পৌরসভার সচিব ইকরামুল্লাহ চৌধুরী বলেন, মাটি পরীক্ষায় উত্তীর্ন হলে ৬তলা ভবনের অনুমতি দেয়া যেতে পারে। তবে সিটি হাসপাতালের ভবন নির্মাণের অনুমতি আছে কিনা তা জানা নেই বলে জানান তিনি।

    সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান আনিচ বলেন, ইটের গাথুনি পানি কম দিলে ফাটতেই পারে। আমার সম্পদ। আমার মাথা ব্যথা নেই ,অন্যদের মাথা ব্যথা? ফায়ার সার্ভিস, পৌরসভা সবকিছু দেখেই অনুমতি দিয়েছে। মানুষ শত্রুতা মূলকভাবে এসব মিথ্যা কথা বলছে।

    মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মদ বলেন, যেসব শর্তসাপেক্ষে সরকার লাইসেন্স দিয়ে থাকে তা প্রতিপালন হচ্ছে কিনা তা আমরা পর্যাবেক্ষণ করি। যদি কোন বিঘ্ন করতে দেখি তাদের আমরা পরপর ৩টি নোটিস দেই। যদি সংশোধন না হয় তখন আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করে দেই। উক্ত হাসপাতালটি লাইসেন্স নবায়নের পর্যায় আছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে লাইসেন্স নবায়ন করা হবে না।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…