এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফেসবুকে নিখোঁজ সংবাদ তদন্তকালে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম

    ফেসবুকে নিখোঁজ সংবাদ তদন্তকালে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম

    যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার হয়েছে। রবিবার দিবাগত রাতে পিবিআই ও চৌগাছা থানার পুলিশ ভৈরব নদের কচুরিপানার নিচ থেকে তার লাশটি উদ্ধার করে। নিহত রকি(২২) চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিএরয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

    পিবিআই জানায়, ফেসবুকে নিখোঁজ সংবাদ অনুসন্ধানকালে তার লাশের সন্ধান মেলে। এর আগে তার তিন বন্ধুকে আটহ করা হয়। 

    এদিকে নিহতের চাচা আজিজুর রহমান জানিয়েছেন,গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় রকি ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর থেতে নিখোঁজ ছিলো।  তার মোবাইল ফোন বন্ধ পেয়ে রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করা হয়। পরে পিবিআই যশোর তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করে। 

    পুলিশ জানায়, তারা রকিকে গাঁজা সেবনের কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে গাঁজা সেবনের পর লাড্ডু খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে তারা রশি গলায় পেঁচিয়ে রকিকে হত্যা করে লাশ ভৈরব নদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। 

    পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ১৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে রকি নিখোঁজের বিষয়টি জানতে পারি। এরপর তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তদন্তকালে রকির তিন বন্ধুকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তারা হলেন, সোহানুর রহমান(২০), সজল ইসলাম(১৮) ও সুজন হোসেন(২১)। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রকির লাশ উদ্ধার করা হয়। এছাড়া যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে নিহতের ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার হয়।  হত্যার ঘটনায় রবিবার চৌগাছা থানায় মামলা হয়েছে। যার নম্বর নম্বর-১২।  

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…