এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ববির ছাত্রলীগ কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

    ববির ছাত্রলীগ কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

    ছাত্রলীগ কর্মীর অভিযোগে এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীরা। আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘন্টা ধরে আটকিয়ে রাখেন তারা। পরে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠীরা। 

    শিক্ষার্থীদের অভিযোগ, তারা সহপাঠী না, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার সান। শাহরিয়ার আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী।  শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাতে আটক হয় এই ছাত্রলীগ কর্মী।

    রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে এই শাহরিয়ার সান। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলো। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকিয়ে রেখেছিলো। কিন্তু তার সহপাঠীর নাম করে কিছু ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে দরজা ভেঙে তাকে (শাহরিয়ার) ছাড়িয়ে নিয়ে যায়। যেটা দুঃখজনক। ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবেনা।

    ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মো. মোশাররফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহরিয়ারকে আটক করে রাখে । পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। যাকে আটক করে রেখেছিলো সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিলো।

    বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলো শাহরিয়ার । তবে তাকে কারা ছাড়িয়েছে তা ভিডিও ফুটেজ দেখে বের করলে বোঝা যাবে।এছাড়া এর আগে যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলো তাদের উপর্যুক্ত শাস্তি চাই।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম জানান, আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…