এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‌শাশুড়ি দেখে ফেলায় পরকীয়া প্রেমিককে নিয়ে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম
    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

    ‌শাশুড়ি দেখে ফেলায় পরকীয়া প্রেমিককে নিয়ে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয়া প্রেমের জেরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে গৃহবধূ এক নারী ও পুরুষ। 

    শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামের প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী মোসা. টুসি খাতুন (২৪) ও তার প্রেমিক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. রাকিব আলী (২৮)। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুসি খাতুনের স্বামী বিদেশে থাকেন। শনিবার রাতে টুসি খাতুন ও পরকীয়া প্রেমিক রাকিব আলীকে টুসি খাতুনের ঘরে দেখে ফেলে তার শাশুড়ি। পরে দরজা লাগিয়ে ঘরের তীরের সাথে একসাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে তারা। পরে স্থানীয়রা জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্বার করে পুলিশ।

    গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমের জেরে শাশুড়ী দেখে ফেলায় এই আত্নহত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ৷ 

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…