এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ এএম

    গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ এএম

    আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে চাষাড়ায় জড়ো হন। এরপর এক্সকাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৩৯ সালে নির্মিত বায়তুল আমানের সামনের অংশ এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় রাস্তাজুড়ে প্রচুর উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করে। এতে চাষাড়া মোড়ে, নারায়ণগঞ্জ লিংক রোড-পঞ্চবটি সড়কসহ পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভেঙেছে জনগণ। আমরা তারই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল বা ছবি ভেঙে দিচ্ছি। এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি। যেখানে আওয়ামী লীগ ও শেখ মুজিবের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন আছে সবগুলো ভেঙে ফেলা হবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…