এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ : সারজিস

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ এএম

    শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ : সারজিস

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ এএম

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মত বক্তব্য দেন, শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার বিচার চান। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। তাকে এনে এই বাংলাদেশে বিচার করে হবে। তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনে শহীদদের স্বজনদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, যতদ্রুত শহীদ পরিবারের সহায়তার ব্যবস্থা করা যেত; ততটা হচ্ছে না। তাদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছেন; এটা আমাদের জন্য লজ্জাজনক।

    সারজিস আরও বলেন, এই সরকার যদি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে, তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেব।

    এ সময় তিনি জানান, সরকারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে। তারা আজকেই শহীদ পরিবারের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এবং আগামীকাল শুক্রবার কথা বলবেন এ অভ্যুত্থানের সামনের সারির নেতারা। পরে আগামী রবিবার শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে।

    সরকার শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে বলেও জানান সারজিস। পরে সারজিসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শহীদ পরিবারের সদস্যরা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…