এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দিনাজপুরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ছোট ভাই গ্রেপ্তার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

    দিনাজপুরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ছোট ভাই গ্রেপ্তার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

    দিনাজপুরের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযান চালিয়ে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে ফুলবাড়ী পুলিশ।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই। এ ছাড়া তিনি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘সারাদেশের মতো ফুলবাড়ী থানার একটি চৌকস দল আজ সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মমলার এজাহারভুক্ত আসামি। দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

    গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…