এইমাত্র
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বগুড়ায় অবৈধভাবে রাখা ৯টি বন্যপ্রাণী উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

    বগুড়ায় অবৈধভাবে রাখা ৯টি বন্যপ্রাণী উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

    বগুড়ার কাহালু উপজেলাতে অবস্থিত রাবেয়া পার্ক অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। 


    বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিম এ অভিযান পরিচালনা করে।

    জানা গেছে, অভিযান চলাকালে বন বিভাগের অনুমতি ছাড়া পার্কে রাখা দুটি হনুমান, পাঁচটি সবুজ টিয়া, একটি মদন টিয়া, একটি শঙ্খচিল, দুটি রেফস বানর, তিনটি ভুবনচিল, চারটি ডাহুক, একটি পাতি সারলি এবং চারটি বেগুনি কালিম উদ্ধার করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন- ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিমের পরিদর্শক অসিম মল্লিক, আব্দুল্লাহ আল সাদিক, কাহালু উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হাসান আল তারিক, বন বিভাগের সালাউদ্দিন পারভেজ, কাহালু উপজেলার প্রাকৃতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার আহসান হাবিব তালুকদার রনজু, আব্দুল কাদের।

    উল্লেখ্য, জব্দ করা বন্যপ্রাণীর মধ্যে পাখিজাতীয়  প্রাণীদের আকাশে অবমুক্ত করা হয় এবং অন্য প্রাণীগুলো রাজশাহী বন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযান চলাকালে পার্ক কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…