এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    শবে বরাতে মসজিদে-মসজিদে পাপ মোচনের আকুতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

    শবে বরাতে মসজিদে-মসজিদে পাপ মোচনের আকুতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

    পবিত্র শবে বরাত আজ। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহিমান্বিত এই রাত। মসজিদে মসজিদে ঢল নেমেছে মুসল্লিদের। পবিত্র শবে বরাতের এ রাতে মুসলমানরা মহান আল্লাহর দরবারে পাপ মোচনের আকুতি জানাচ্ছেন। 


    শবে বরাতের রাতে সাধারণত মসজিদে মুসল্লির ঢল নামে। চাপ সামলাতে অনেক মসজিদের ছাদেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। এছাড়াও বড় বড় মসজিদগুলোর সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তিকার ভাসমান দোকানও।


    সরেজমিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, স্টার জামে মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, ইস্কাটন মসজিদ, সেগুনবাগিচা মসজিদ, বেইলি রোড এলাকার বেশ কয়েকটি মসজিদ ঘুরে মুসল্লিদের ইবাদতে মশগুল থাকতে দেখা গেছে।


    রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মসজিদে শবে বরাতের রাতে বিশেষ আয়োজন করা হয়েছে। মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন, পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…