এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভারতের কূটচালে নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে: ডা. তাহের

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ পিএম

    ভারতের কূটচালে নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে: ডা. তাহের

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ পিএম

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে। আমরা ভারতের রায় মানিনা। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেয়া হবে না।

    এসময়, ডা. তাহের অবিলম্বে এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে বলেন, এই সরকারের ব্যার্থতার অন্যতম একটি হচ্ছে আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া। দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর এটিএম আজহারের মুক্তি চেয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি আমাদের চরম দুর্ভাগ্য।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময়, কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমীর মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতে নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    পরে, সমাবেশ শেষে কুমিল্লা টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…