এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম

    পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম

    অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে নারীবিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার।

    মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।

    কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। গত বছরের ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয় শিরীন পারভীন হককে। শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে।

    স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। গণমাধ্যম সংস্কার কমিশনের নেতৃত্বে রয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। আর জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…